কুলাউড়ায় কালবৈশাখীর ঝড়ে দুই শতাধিক ঘরবাড়িসহ গাছপালার ব্যাপক ক্ষতি

 


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। আচমকা এ তান্ডবে উপজেলার সদর, পৃথিমপাশা, রাউৎগাঁও, ব্রাহ্মণবাজার, টিলাগাঁও, হাজীপুরইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়নে প্রায় দুই শতাধিক মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকার জনপ্রতিনিধিদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে।

বুধবার ১ এপ্রিল সকাল সাড়ে দশটার পর থেকে হঠাৎ শুরু হওয়া কয়েক মিনিটের এই ঝড়ের তা-বে বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, মানুষের ঘরবাড়ির টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে। এমনকি কুলাউড়ার বিভিন্ন সড়কে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা এবং বিদ্যুতের খুঁটি। ঝড়ে পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে প্রধান সড়কের উপর গাছ পড়ে একটি অটোরিকশার ব্যাপক ক্ষতি ও কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্থ হয়। এদিকে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের লুয়াইউনি চা-বাগান এলাকায় বেশ কয়েকটি গাছ সড়কে ভেঙ্গে পড়লে প্রায় দেড় থেকে দুই ঘন্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। অন্যদিকে উপজেলার বিভিন্ন এলাকার সড়কেও গাছ ভেঙ্গে পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। 

Post a Comment

Previous Post Next Post