কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

 


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ায় বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে বর্ণাঢ্য আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি শাকিল রশীদ চৌধুরী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিপুল চক্রবর্তী, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, প্রেসক্লাব কুলাউড়ার সহসভাপতি ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংবাদিক এস আর অনি চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও মো: মহিউদ্দিন জানান, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হবে। এ ছাড়াও ডাকবাংলো প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে জানান তিনি। 

Post a Comment

Previous Post Next Post