শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেছে শ্রীমঙ্গল পৌরসভা কতৃপক্ষ।
বৃহস্পতিবার ৯ এপ্রিল সকালে শ্রীমঙ্গল পৌরসভার প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম এর নেতৃতে শহরের পৌর এলাকার স্টেশন রোড, চৌমুহনীসহ বিভিন্ন সড়কের ফুটপাতে থাকা বিভিন্ন হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়। শহরের যানজট নিরসন এবং জনদুর্ভোগ লাগবে পৌসভা এমন অভিযান অব্যাহত রাখবে।
