কুলাউড়ায় একতা যুব সংঘের ব্যাটমিন্টন টূর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া একতা যুব সংঘ, বাদে মনসুর এর আয়োজনে ব্যাটমিন্টন টুর্নামেন্টের ২০২২ইং ফাইনাল খেলাটি ২০ই মার্চ রবিবার রাতে সম্পন্ন হয়েছে।

বাদে মনসুর সাইনবোর্ড সংলগ্ন মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে নাইম জুটি বাদে মনসুর বনাম ইয়াছিন জুটি মনসুর এর মধ্যকার খেলায় নাইম জুটি ৩-০ সেটে ইয়াছিন জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে । 

বাদে মনসুর এলাকার মুরব্বি মোঃসুফিয়ান মিয়ার সভাপতিত্বে ও রাইজিং স্টার ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক নাজমুল বারী সোহেল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও পুরুস্কার বিতরন করেন কুলাউড়া পৌরসভার ৮ং ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল, বিশেষ অতিথি ক্রীড়া সংগঠক শফিক মিয়া আফিয়ান, সংগঠক ও সমাজ সেবক শেখ মোহাম্মদ শহিদ উল্লাহ, বাদে মনসুর প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মোঃসাজ্জাদুর রহমান সাজু, আমেরিকা প্রবাসী সমাজ সেবক আব্দুল মন্নান অনতুর প্রমুখ।

এসম আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচানা কমিটির সভাপতি সুলতান আহমদ রিমন, আলিম আহমেদ, হাসান আহমেদ অমর, মাহি আব্দুল, নায়েম, বাবলু, রনিসহ অনেকে।

এসম অতিথিরা আগামী বছরের টূর্নামেন্ট আরো বিশাল পরিসরে করার আশ্বাস দেন এবং আগামী বছরের জন্য প্রথম পুরস্কার ফ্রীজ বাদে মনসুর প্রবাসী ঐক্য পরিষদের পক্ষথেকে দেওয়ার ঘোষনা দেন মোঃসাজ্জাদুর রহমান সাজু ও দ্বিতীয় পুরস্কার এল ই ডি টিভি দেওয়ার আশ্বাস দুই কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল ও তাসলিমা সুলতানা মনির পক্ষ থেকে দেয়া হয়। 

Post a Comment

Previous Post Next Post