এবার নারী গরু চোর গ্রেপ্তার



নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে কার দিয়ে গরু চুরি করতে গিয়ে বিয়ানীবাজারের নাসিমা আটক হলেন স্থানীয়দের কাছে। সোমবার (৮ নভেম্বর) রাতে গোলাপগঞ্জের লক্ষণাবান্দ ইউনিয়নের নিশ্চিত গ্রামে গরু চুরি করতে গিয়ে নাসিমা বেগমকে (৩০) আটক করে পুলিশে সোর্পদ করে। গ্রেপ্তারকৃত নাসিমা বিয়ানীবাজারের মাতিউরা এলাকার হবিদ মিয়ার স্ত্রী’।

এ ঘটনায় মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে গোলাপগঞ্জ থানায় নাসিমা বেগমকে আসামী করে গরু চুরি মামলা দায়ের করা হয়। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ। তিনি বলেন, নাসিমা বেগমকসহ কয়েকজন গোলাপগঞ্জ থানাধীন নিশ্চিত গ্রামে মাইক্রোবাস নিয়ে গরু চুরি করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোর্পদ করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তাকে গরু চুরি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এসময় পুলিশ গরু চুরির কাজে ব্যবহৃত (ঢাকা মেট্রো-চ ১১-৩০৯১) মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। নাসিমাসহ চুরির মামলায় আরও ২/৩ জনকে আসামী করা হয়েছে। 

জানা যায়, গ্রেপ্তারকৃত নাসিমাসহ কয়েকজন পুরুষ সদস্য গোলাপগঞ্জের লক্ষণাবান্দ ইউনিয়নের নিশ্চিত গ্রামের ফারুক মিয়ার গোয়াল ঘর থেকে বলদ ও বাচ্চাসহ একটি গাভি বের করে নিয়ে আসে। গাড়িতে গরুগুলো তুলার সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে চোরদেরকে চিৎকার শুরু করলে নাসিমাকে রেখে অন্যরা পালিয়ে যায়। এসময় মাইক্রোবাস নিয়ে নাসিমা বেগম পালানোর চেষ্টা করলে স্থানীয়রা মাইক্রোবাস ধাওয়া করে নাসিমাকে আটক করে পুলিশকে খবর দিলে গোলাপগঞ্জ থানা পুলিশ মাইক্রোবাসসহ নাসিমাকে আটক করে থানায় নিয়ে আসে।

Post a Comment

Previous Post Next Post