সিলেটে ভারতীয় নাগরিক কারাগারে



নিউজ ডেস্কঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার থেকে বুধবার (১০ নভেম্বর) আলিম উদ্দিন (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে টহল পুলিশ। তিনি আসাম প্রদেশের নগাও জেলার মুরাজার মহকুমার হুজাই বরআইট গ্রামের ইলিয়াস আলীর ছেলে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। 

জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন আলিম। আটকের পর তিনি বাংলাদেশে ভ্রমণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এরপর অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

Post a Comment

Previous Post Next Post