শায়েস্তাগঞ্জে চলন্ত ট্রাকে আগুন



নিউজ ডেস্কঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের অলিপুরে একটি চলতি ড্রামট্রাকে আগুন লেগে পুরো ছাই হয়ে গেছে। রোববার বিকাল সাড়ে ৫টায় ড্রাম মহাসড়কের অলিপুরে ঢাকাগামী বালুবাহী ট্রাকের ডিজেলের ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হয়।

এ সময় অলিপুর রেললাইন সংলগ্ন মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে ঢাকা সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

আগুনের খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফ আহমেদ বলেন, ট্রাকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ট্রাকের অধিকাংশ পুড়ে গেছে। তবে ড্রাইভার আর হেলপার অক্ষত আছে।

Post a Comment

Previous Post Next Post