গোটাটিকর ব্রাদার্স ক্লাবের আয়োজনে G.B.C মিনি নাইট ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন



আব্দুর রহমান: ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন গোটাটিকর ব্রাদার্স ক্লাবের আয়োজনে তৃতীয় G.B.C মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্টান  গত ১৯ মার্চ শুক্রবার অনুষ্টিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক জাকিয়া আহমদ লিটন ও সহ সাধারণ সম্পাদক লিমন আহমদের সঞ্চালনায় সংগঠনের  সভাপতি বাবর আহমদের সভাপতিত্বে, সহ ক্রীড়া সম্পাদক এমাদ হোসেনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্টান শুরু হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সিলেট জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য  ও কানাডা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন বলেন,ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ব্রাদার্স ক্লাবের আজকের আয়োজন সত্যি প্রশংসনীয়।

এসময় তিনি আরো বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী সুতরাং এধরনের আয়োজন মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশের খেলাধুলা  নিয়ে যে স্বপ্ন তা বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখবে। আমি অবশ্যই ভবিষ্যতে এখানে আরো আসবো, আপনাদের ক্লাবের পাশে থাকবো। যেকোন প্রয়োজনে আমাকে পাশে পাবেন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আজম খান,২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন,২৫,২৬,২৭ নং ওয়ার্ডের মাহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র এড.রোকশানা বেগম শাহনাজ,কুচাই ইউনিয়ন আওয়ামীগের সাধারণ সম্পাদক ও ক্লাবের উপদেষ্ঠা আক্তার হোসেন, জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিন আহমদ, প্রমুখ।

ক্লাবের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সম্পাদক শিমুল ইসলাম নির্বাহী সদস্য সুমন আহমদ চৌধুরী ও সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ চৌধুরী।

খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্টের বিজয়ী দল শুভ ষাটঘরের হাতে প্রথম পুরস্কার মোটরসাইকেলের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি,বিশেষ অতিথি ও ক্লাবের কার্য নির্বাহী সদস্য আব্দুস সামাদ, মুহিবুর রহমান রনি, আব্দুল হান্নান রনি,   আকবর হোসেন, রফিকুজ্জামান রফিক, রফিকুল ইসলাম লিংকন, নিজামুল ইসলাম সুমন, সুমম আহমদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post