এস.কে.এস সমিতির ২০ বৎসর পূর্তি



নিউজ ডেস্ক:  এস.কে.এস সমিতির ২০ বৎসর পূর্তি উপলক্ষ্যে ১৪ ফেব্রুয়ারি রবিবার জেলা ক্রীড়া মিলনায়তনে এক সভা  অনুষ্টিত হয়। সমিতির সভাপতি শ্রী বিদ্যা রত্ন রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

 সভায় প্রধান অতিথি কে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে অটিজমদের সেবায় আন্তরিক ভাবে সার্বিক সহযোগীতা প্রদান করার আশাবাদ ব্যক্ত করেন।সভায় আরো বক্তব্য রাখেন মহানগর শ্রমিকলীগের সভাপতি ও উক্ত সমিতির সিনিয়র সহ সভাপতি এম.শাহরিয়ার কবির সেলিম, দিরাই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ও উক্ত সমিতির সহ সম্পাদক এড.রিপা সিনহা, কার্যকারী পরিষদের অন্যতম সদস্য এড.মাসুক আহমদ, এড.আব্দুর রহমান, এড.আলতাফ হোসেন, এড.শাবানা ইসলাম, প্রকৌশলী নিতাই পাল, দপ্তর সম্পাদিকা নাসিমা বেগস। 

সাধারণ সদস্যদের পক্ষে বক্তব্য রাখেন সতীশ দেবনাথ ঝন্টু, বখতিয়ার আহমদ, প্রভাষক নার্গিস সুলতানা, সেবিকা রায়, অপু দাস ও শান্তি রাণী দাস প্রমুখ। সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ডা: শৈলেন্দ্র কুমার দাস।

Post a Comment

Previous Post Next Post