নিউজ
ডেস্কঃ কুলাউড়া উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সহ-কোষাধ্যক্ষ হাজী মোঃ
রুমেল খাঁন ৪নং জয়চন্ডী ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণসহ দেশ ও প্রবাসে
বসবাসরত সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জন-শুভাকাঙ্খীদের ইংরেজি
নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায়, হাজী মোঃ রুমেল
খাঁন বলেন, নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি,
বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব
অন্যায়-উৎপীড়ন, নির্যাতন। বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ বিগ্রহ ও
অমানবিকতাসহ সব ধরনের দমনমূলক নৃশংসতা-নববর্ষের শুরুতে আমি এ কামনা করছি।
নববর্ষ
সকলের মাঝে জাগায় প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত
বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে
বাংলাদেশ এগিয়ে যাক ।
পুরাতন বছরের দুঃখ, হতাশা ভুলে ৪নং জয়চন্ডী
ইউনিয়নের আপামর জনসাধারণের নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে।
সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন । সকলকে নতুন বছরের শুভেচ্ছা।
শুভ ইংরেজি নববর্ষ ।
