অটোরিকশার ধাক্কায় দুই বছরের শিশু নিহত


বিশেষ প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় মিনহাজ আহমেদ নামে এক ২ বছরের শিশুর মৃত্যু হয়েছে।

৮ ডিসেম্বর রোববার সকাল ১০টার দিকে শহরতলীর মুসলীমবাগ এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত মিনহাজ মুসলীমবাগ এলাকার শাহীন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদশীরা জানায়, কালিঘাট সড়ক থেকে মুসলীমবাগ যাওয়ার সময় রাস্তায় মিনহাজকে ধাক্কা দেয় টমটম। এসময় স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় মিনহাজকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে সিলেট নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এদিকে শিশু মিনহাজের মৃত্যুর ঘটনায় উত্তেজিত জনতা কালিঘাট সড়ক-গাঙ্গপাড় সড়ক ঘন্টাখানেক অবরোদ্ধ করে রাখে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, টমটমের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। এই বিষয়ে এখনো কোন মামলা হয়নি।

Post a Comment

Previous Post Next Post