কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত
হয়েছেন। ৯ ডিসেম্বর সোমবার দুপুর দেড় টায় উপজেলার মাগুরছড়া এলাকায় দূর্ঘটনা
ঘটে।
মাগুর
ছড়া খাঁসিয়া পুঞ্জির গেইটম্যান দুলাল ভূঁইয়া জানায়, সিলেট থেকে ছেড়ে আসা
আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন মাগুরছড়া পুঞ্জি অতিক্রম করার পর ২৯৬/৪
কিঃমিঃ এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির দ্বি-খন্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে
খাঁসিয়া পুঞ্জির হেডম্যান জিডিসন প্রধান সুচিয়াং কে জানালে, তিনি কমলগঞ্জ
থানাকে ঘটনাটি জানান। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি মোঃ আরিফুর রহমান সহ
পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। কমলগঞ্জ থানার ওসি মোঃ আরিফুর
রহমান জানান, অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মৃত্যু হওয়ায় আমরা শ্রীমঙ্গল
রেলওয়ে থানাকে অবহিত করেছি।
