হঠাৎ দেশ ছাড়ছেন মালিঙ্গা !


অনলাইন ডেস্ক:  শ্রীলঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন শ্রীলঙ্কা জাতীয় দলে খেলা মালিঙ্গা অবসর নেয়ার পর স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাস করবেন।

অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার আগেই নাকি সব গুছিয়ে ফেলছেন এই গতিদানব। মালিঙ্গা ইতোমধ্যেই স্থায়ীভাবে অস্ট্রেলিয়ায় বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি, পিআর) অনুমতি পেয়েছেন।
এদিকে ২৬ জুলাই নিজ মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শেষে তিনি অবসর নেবেন এবং এরপর পুরো পরিবার নিয়ে তিনি অস্ট্রেলিয়ায় চলে যাবেন।

এছাড়াও তিনি অস্ট্রেলিয়ায় কোনভাবে কোচিং দায়িত্বও নিতে পারেন।

মালিঙ্গা বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং তার বন্ধু-বান্ধবদের সঙ্গে সাক্ষাৎপর্ব চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে প্রদান নির্বাচক অশান্থা ডি মেলের সঙ্গে মালিঙ্গা কথা বলেছেন এবং আগামী ২৬ জুলাই বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে ২২ জুলাই দেশে ফিরবেন।

Post a Comment

Previous Post Next Post