বিশেষ প্রতিনিধিঃ
“সাবধানে চালাবো গাড়ী নিরাপদে ফিরবো বাড়ী” এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ
রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মৌলভীবাজার এর আয়োজনে চালকদের ‘‘দক্ষতা ও
সচেতনতা বৃদ্ধিমূলক” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৫ মে রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পেশাজীবি গাড়ী মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম।

বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার
(সার্বিক) মো: আনোয়ারুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন ড: মিনাক্ষী দেবনাথ,
মেডিকেল অফিসার, মৌলভীবাজার। মো: সালেহ উদ্দিন কাজল, ট্রাফিক ইন্সপেক্টর,
মৌলভীবাজার। মো: হাফিজুল ইসলাম খান, মোটরযান পরিদর্শক, মৌলভীবাজার। স্বাগত
বক্তব্য রাখেন মো: হাবিবুর রহমান, সহকারী পরিচালক, বিআরটিএ মৌলভীবাজার।