সিলেটে নিখোঁজের ১০ দিন পর যুবকের লাশ উদ্ধার

সিলেটে নিখোঁজের ১০ দিন পর যুবকের লাশ উদ্ধার


অনলাইন ডেস্কঃ সিলেটে নিখোঁজের ১০ দিন পর ধানখেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

গত শুক্রবার রাতে জেলার জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের বাঘপাড়া এলাকা থেকে মিজানুর রহমান খোকন নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

সে ওই ইউনিয়নের খাসিরচক গ্রামের মৃত জামাল উদ্দিন জামুর ছেলে। শনিবার পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর থেকে খোকন নিখোঁজ ছিল। গত শুক্রবার সন্ধ্যায় এলাকার লোকজন বাঘপাড়ার একটি ধানখেতের মধ্যে একটি অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন। পরে খোকনের ভাই বাহার উদ্দিন গিয়ে লাশটি সনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। 
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টায় রয়েছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post