কমলগঞ্জ প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান পতনঊষার ইউনিয়নের ৯ নং রসিদ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উদ্যোগে ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) পিএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্টিত হয়।
বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক বানীপদ চক্রবর্তীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ সমাচারের কমলগঞ্জ প্রতিনিধি হিফজুর রহমান তুহিন, বিদ্যালয়ের সহকারি শিক্ষকা সবিতা রাণী দেবী, সহঃশিক্ষিকা জাকেরা আক্তার, সহ শিক্ষিকা দীপা গোস্বামী।
এ সময় উপস্থিত ছিলেন সামাজিক রাজনৈতিক বিভিন্ন পেশার মানুষ। অনুষ্টানে বক্তারা বলেন, রসিদ পুর সরকারি প্রাঃ বিদ্যালয় একটি শিক্ষার সুনামধন্য প্রতিষ্টান অত্র এলাকার আধুনিক শিক্ষার মডেল হবে প্রত্যাশা করেন বক্তারা। কারণ প্রতিবছর এই স্কুল থেকে শতভাগ পাস (এ প্লাস) ও সরকারি বৃত্তি পেয়ে আসছে। প্রতিদিন সৌহার্দ্য পূর্ন পরিবেশে পাঠদান দিয়ে যাচ্ছে এ বিদ্যালয়ের শিক্ষকরা। পাশাপাশি পড়া লেখার মান উন্নয়নে আগামীতে আরো বেশি সহযোগীতা করবেন ঘোষনা দেন বক্তরা। পরিশেষে ছাত্র/ছাত্রীদের সফলতায় জন্য দোয়া কামনা করা হয়। এ সময় মোনাজাত করেন রসিদ পুর বায়তুল ইসলাম জামে মসজিদের ইমাম সফিকুর রহমান।
