নড়াইল-২ আসনে নৌকার মনোনয়ন পেলেন মাশরাফি

নড়াইল-২ আসনে নৌকার মনোনয়ন পেলেন মাশরাফি


অনলাইন ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নৌকার মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এর আগে গত ১ নভেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নেন তিনি।

আজ রবিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মাশরাফিকে মনোনয়নের চিঠি দেওয়া হয়।

এদিকে জানা গেছে, ইতিমধ্যে এলাকায় জনকল্যাণমূলক কাজে নিজেকে জড়িয়ে ফেলেছেন মাশরাফি।

Post a Comment

Previous Post Next Post