অনলাইন ডেস্কঃ সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানকে তার পদ থেকে অপসারণের দাবিকে রেড লাইন বা শেষ সীমা বলে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের। তিনি বলেন, এটি হাস্যকর।
২ অক্টোবর কনস্যুলেটে খাশোগি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন না যুবরাজ।এ হত্যাকাণ্ডে এমবিএস জড়িত কিনা তা জানতে মার্কিন কংগ্রেসে একটি তদন্ত দাবি করার পর সৌদি পররাষ্ট্রমন্ত্রীর তরফে এমন বক্তব্য এলো।অবশ্যই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে তার দেশের সম্পর্কের পক্ষে সাফাই গেয়েছেন।
রাজপরিবারের সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও দেশটির নেতাদের তাদের পদ থেকে সরিয়ে দেয়ার আভাসকে রেড লাইন হিসেবে বিবেচনা করছেন তিনি।ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডকে নৃশংস অভিযান হিসেবে আখ্যায়িত করেন আদেল আল জুবায়ের।
তিনি বলেন, নারী ও পুরুষ- সৌদি আরবের প্রতিটি নাগরিক তাদের সমর্থন করেন। তারা নিজেদের সৌদি নেতৃত্বের প্রতিনিধি হিসেবে মনে করেন। নেতৃবৃন্দও প্রতিটি সৌদি নাগরিকের প্রতিনিধিত্ব করেন। কাজেই এ ব্যাপারে কোনো জঘন্য মন্তব্য গ্রহণযোগ্য হতে পারে না।
‘সৌদি আরবে আমাদের নেতৃত্ব হল একটি শেষ সীমা (রেড লাইন)। দুটি পবিত্র মসজিদের জিম্মাদার (বাদশা সালমান) ও যুবরাজ (মোহাম্মদ বিন সালমান) হলেন শেষ সীমা (রেড লাইন)। তারা প্রত্যেক সৌদি নাগরিকের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেক সৌদি নাগরিক তাদের প্রতিনিধিত্ব করেন।
আদেল আল জুবায়ের বলেন, বাদশা বা যুবরাজের প্রতি অপমানজনক কোনো আলোচনাই সৌদি আরব সহ্য করবে না।
