শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ


অনলাইন ডেস্কঃ মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ঘনকুয়াশার কারণে রোববার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় আটকে আছে ছোট বড় প্রায় ২০০ যানবাহন।

বিআইডব্লিউটিআই কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, ঘন কুয়াশার কারণে দিক নির্দেশক- সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আসে। চালকরা নদীর মাঝপথে ফেরি নোঙ্গর করে রাখতে বাধ্য হয়।

দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ করা হয়। পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান ঘাট ব্যবস্থাপক।

Post a Comment

Previous Post Next Post