হিফজুর রহমান তুহিন: মৌলভীবাজারে কমলগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মর্মান্তিক নিহতের খবর পাওয়া গেছে। গত( ২৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় কমলগঞ্জের মুন্সিবাজার ইউনিয়নের বনবিষ্ণুপুর গ্রামে ঘটনাটি ঘটে। জানা যায়, মুন্সিবাজার ইউনিয়নের বনবিষ্ণুপুর গ্রামের মোঃ আনজব মিয়ার ছেলে সোহেল আলী (২৫) নিজ বসত বাড়ি সামনে (খলাতে) ধান শুকানোর জন্য ও রাতের বেলা চোর হতে ধানের নিরাপত্তা জন্য মাঠে লোজলাইনে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়। ঘটনাস্থলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুন্না সিনহা বিদ্যুৎপিষ্ট হয়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, সে ঘটনাস্থলেই মারা যায়। কমলগঞ্জ থানার এস আই ফরিদ মিয়া ঘটনার সত্যতা সত্যতা নিশ্চিত করেন।
