অনলাইন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন একটি যুদ্ধবিমান
বিধ্বস্ত হয়েছে। এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া এক বৈমানিক এবং অপর একজন
নিহত হয়েছে। টেক্সাসের একটি পার্কিং লটে গতকাল শনিবার এ ঘটনা ঘটে। খবর
ভয়েস অব আমেরিকা।
এ ব্যাপারে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, পি ৫১ মুস্টাং বিমানটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি কোরীয় যুদ্ধে ব্যবহৃত হয়। বিধ্বস্তের ঘটনাটি তদন্ত করছে তারা।