মানুষের জীবন বাঁচাতে ব্যস্ত চার তারকা



বিনোদন ডেস্কঃ মানুষের জীবন বাঁচাতে এ মুহূর্তে ব্যস্ত রয়েছেন চার তারকা চম্পা, ফেরদৌস, আইরিন ও ওবিদ রেহান।
চারজনই এখন ফায়ার সার্ভিসে কাজ করছেন। ভয়ঙ্কর আগুন থেকে কীভাবে মানুষকে রক্ষা করা যায় তার প্রশিক্ষণ নিচ্ছেন, দিচ্ছেন এবং সচেতন করছেন। তবে এ সবকিছুই বাস্তবে নয়। ফায়ার ব্রিগেডে কর্মরত মানুষের জীবনকাহিনী নিয়ে নির্মিত হচ্ছে কাজী আমিরুল ইসলাম শোভার পরিচালনায় ‘সেভ লাইফ’ নামে একটি ছবি।
এ ছবিতেই এ চার তারকা ফায়ার সার্ভিসকর্মীর ভূমিকায় অভিনয় করছেন। রাজধানীর গুলিস্তানের ফায়ার ব্রিগেড অফিসে ১৯ নভেম্বর পর্যন্ত এ ছবির প্রথম লটের শুটিং করেছেন এই চার অভিনয়শিল্পী। আগামী ডিসেম্বরে দ্বিতীয় লটের শুটিং শুরু হবে বলে পরিচালক জানিয়েছেন।
ছবিতে ফায়ার ব্রিগেডের কর্মকর্তা মেরিনা চরিত্রে অভিনয় করছেন চম্পা।
তিনি বলেন, ‘এ ছবিতে অভিনয় না করলে ফায়ার ব্রিগেডে কর্মরত মানুষের কষ্টের কথা, নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচানোর চেষ্টা কখনই জানা হতো না। তাই ফায়ার ব্রিগেডে যারা কাজ করেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা, ভালোবাসা রইল।’
ছবিতে ঊর্ধ্বতন কর্মকর্তা জয়নালের চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস।
এতে অভিনয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘যে জীবনকে খুব কাছে থেকে দেখার সুযোগ কখনই হয়ে উঠত না, এ ছবিতে কাজ করে এক অন্য জীবনকে কাছে থেকে দেখলাম।’
আইরিন বলেন, ‘আমাদের দেশে যারা ফায়ার ব্রিগেডে কাজ করেন তারা সত্যিই অনেক কষ্ট করেন। এ ছবিতে কাজ না করলে সেটা সত্যিই কখনও বোঝা সম্ভব হতো না। ছ
বিতে আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি।’ ছবিতে আরও অভিনয় করছেন চিত্রনায়িকা পপি ও আনিসুর রহমান মিলন। দ্বিতীয় লটের শুটিংয়ে তারা অংশ নেবেন বলে জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post