অনলাইন ডেস্কঃ ককপিটে পাইলট ঘুমিয়ে পড়ায় চার্টার্ড ফ্লাইটের একটি বিমান গন্তব্য পেরিয়ে প্রায় ৫০ কিলোমিটার যাওয়ার ঘটনা ঘটেছে। অস্ট্রেলিয়ান পরিবহন নিরাপত্তা ব্যুরো (এটিএসবি) বলছে, বিমানে পাইলটের ঘুমিয়ে পড়ার একটি ঘটনায় তদন্ত শুরু করেছে তারা।
গত ৮ নভেম্বর দেশটির দক্ষিণ উপকূলের তাসমানিয়া দ্বীপের দেভোনপোর্ট থেকে পার্শ্ববর্তী কিং আইল্যান্ড দ্বীপগামী একটি বিমানের ফ্লাইটে এ ঘটনা ঘটে।
বিমানের ফ্ল্যাইট ট্র্যাকিং তথ্য-উপাত্তে দেখা যায়, পাইলটের ঘুমিয়ে পড়ার ঘটনায় বিমানটি তার গন্তব্যস্থল কিং আইল্যান্ড বিমানবন্দর পেরিয়ে ৪৬ কিলোমিটার দূরে চলে যায়। পরে কারি শহরের কিং আইল্যান্ড বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ৬টা ২১ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।
