অনলাইন ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ২৮ নভেম্বর (বুধবার) থেকে শুরু হচ্ছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দ্বিতীয় রিলিজ স্লিপের ভর্তি চলবে আগামী ৪ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত।
আজ রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিস্তারিত তথ্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট- www. nu.ac.bd/admissions.