কমলগঞ্জ উপজেলা যুবদলের বর্ধিত সভা সম্পন্ন


হিফজুর রহমান তুহিন: মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলা যুবদল এর জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়(২০ অক্টোবর) বিকেল ৪ ঘটিকার সময় বাংলাদেশ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীর বাড়িতে। এ সময় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব দুরূদ আহমদ, কমলগঞ্জ উপজেলা যুবদল এর আহব্বায়ক সাবেক ছাত্রদল সভাপতি যুবদল এর আহব্বায়ক আনসার শোকরানা মান্নার সভাপতিত্বে-বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদল এর সকল যুগ্ম আহব্বায়ক বৃন্দ। এ ছাড়া সকল সদস্যবৃন্দের উপস্হিতে উক্ত সভা অনুষ্টিত হয়। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: মুমিন মুত্তাদির সুমন ব্যক্তিগত সমস্যা থাকার কারনে তিনি পদ থেকে চিঠির মাধ্যমে আব্যাহতি নেন। উনার অব্যাহতির কারন দেখিয়ে সভায় সকলের সর্ব সম্মতিক্রমে যুগ্ম
আহ্বায়ক হাবিবুর রহমান নোমানকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়। অনুষ্টান শুরুতে স্বাগতিক বক্তব্য রাখেন যুবদল এর আহব্বায়ক আনসার শোকরানা মান্না।বক্তব্য রাখেন বিএনপির উপজেলা সভাপতি দুরূদ আহমদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুহিবুল ইসলাম বাবুল,হারুনুর রশিদ,মোস্তাকিম আহমদ,আব্দুল বারি মনন,হেলাল আহমদ চৌধুরী,জনাব শিপলু আহমদ,রুজেল বক্স, আবুল খায়েরসহ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post