হারানো বাড়িতে রিয়াজ


বিনোদন ডেস্কঃ চলচ্চিত্রে নিয়মিত না থাকলেও বিশেষ দিনের নাটকে অভিনয় করতে দেখা যায় এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজকে।

সম্প্রতি বিশেষ দিনের জন্য নির্মিত একটি টেলিছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

নাম ‘হারানো বাড়ি’। ফরিদুর রেজা সাগরের লেখা গল্প থেকে নির্মিতব্য এ টেলিছবিটি পরিচালনা করবেন অরুণ চৌধুরী।

এটি আগামী বিজয় দিবস উপলক্ষে চ্যানেল আইয়ে প্রচার হবে। মুক্তিযুদ্ধভিত্তিক এ টেলিফিল্মটিতে রিয়াজের বিপরীতে দেখা যাবে মেহজাবিনকে।

শিগগিরই এর শুটিং শুরু হবে বলে নির্মাতা জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post