নিউজ ডেস্কঃ সিলেটের জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান আর নেই।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন।
কাজীরবাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।
মাওলানা হাবীবুর রহমানের গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ঘনশ্যাম গ্রামে।
মাওলানা শাহ মমশাদ আহমদ জানান, প্রিন্সিপাল হাবীবুর রহমান গত মঙ্গলবার ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরেন। বুধবার ও বৃহস্পতিবার তিনি মাদ্রাসায়ও যান। বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবস্থার অবনতি হলে দ্রুত নগরীর ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।