জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় মানুষ : এরশাদ


অনলাইন ডেস্কঃ মানুষ পরিবর্তন চায়, দেশে পরিবর্তনের ঢেউ লেগেছে। মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দিব। জোটগত ভাবে নির্বাচন করব। রাজনৈতিক মেরুকরণ হবে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি দেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। 

একইসঙ্গে সংসদে প্রতিনিধিত্ব আছে এমন দল থেকে নির্বাচনকালীন সরকার গঠনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। 

Post a Comment

Previous Post Next Post