অনলাইন ডেস্কঃ শুনলে অবাক হতেই পারেন। তবে অবাক হওয়ার মতো খবর কিন্তু নয়। কলমের সাহায্যে এটা অসম্ভব কিছু নয়। অনেকেই একই গাছে সমজাতীয় বিভিন্ন ধরনের ফল চাষ করে সফল হয়েছেন। এর বাস্ত উদাহরন মৌলভীবাজারের মঞ্জু বাবু।
একটি লেবু গাছে কলম করে ১০ ধরনে লেবু চাষ করেছেন মৌলভীবাজারের কৃষক মঞ্জু বাবু এবং ইতি মধ্যে সবকটিতেই লেবু ধরেছে। লেবু গুলো খেতেও অনেক স্বাদ। তার করা কলমের গাছ দেখতে এখন জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা প্রতিনিয়ত আসছেন। এগুলো দেখে অনেকেই মন্তব্য করছেন তার হাতে নাকি জাদু আছে। কিন্তু তার হাতে কোনো জাদু নেই। তিনি প্রযুক্তি ও প্রশিক্ষণকে কাজে লাগিয়ে একাজ করতে সক্ষম হয়েছেন।
মঞ্জু বাবুর পুরো নাম মনরঞ্জন কুরমি। তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে। বর্তমানে আছেন মৌলভীবাজার পৌর শহরের পিটিআই এলাকায়।
সরেজমিন মঞ্জু বাবুর বাগানে গেলে দেখা যায়, তিনি একটি কাটা লেবুর গাছে কলম করে আদা লেবু, কাগজি লেবু, ঝারা লেবু, মাল্টা লেবু ও কমলা লেবুসহ বিভিন্ন ধরনের লেবুর চাষ করেছেন। মৌলভীবাজারের কৃষি অফিসাররাও এসে নিয়মীত তার বাগান দেখছেন এবং তাকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।
ওই এলাকার মাটির উর্বরতা ও আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি ভালো চারা, জৈব সার, সেচ ও নিয়মিত পরিচর্যা করায় এ সাফল্য পেয়েছেন তিনি। চেষ্টা, পরিশ্রম আর একাগ্রতার মাধ্যমে ভাগ্য বদলের এক সফল উদাহরণ মঞ্জু বাবু। একই ভাবে মঞ্জু বাবু পেয়ারা গাছেও কলম করে বিভিন্ন ধরনের পেয়ারাও চাষ করেছেন।
মঞ্জু বাবুর সাথে কথা হলে তিনি বলেন, এটা আমার শখে পরিণত হয়েছে। প্রযুক্তি ব্যবহার করে আধুনিক কৃষি কাজ করা আমার প্রধান উদ্দেশ্য এবং সারা দেশে এটা ছড়িয়ে দিতে চাই। সরকারি উন্নত ধরনের প্রশিক্ষণ ও সহযোগীতা পেলে তিনি আরোও এগিয়ে যেতে পারবেন বলে মন্তব্য করেন।