২৫ সেকেন্ড আগে ট্রেন ছাড়ায় ক্ষমা চাইল রেলওয়ে কর্তৃপক্ষ!


অনলাইন ডেস্কঃ ২৫ সেকেন্ড আগে ট্রেন ছেড়ে যাওয়ায় ক্ষমা চেয়েছে জাপানের একটি রেলওয়ে কোম্পানি। এক বিবৃতিতে ট্রেনটির এ ভুলকে তারা 'সত্যিই ক্ষমার অযোগ্য' বলে ঘোষণা দিয়েছে।

নোটোগাওয়া স্টেশন থেকে সকাল ৭টা ১১মিনিট ৩৫ সেকেন্ডের মাথায় ট্রেনটি প্লাটফর্ম ছাড়ার পর গত ১১ মে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে ওয়েস্ট জাপান রেলওয়ে। অর্থ্যাৎ ট্রেনটি ছাড়ার কথা ছিল সকাল ৭টা ১২ মিনিটে।

অবশ্য বোঝার ভুলেই এমনটা হয়েছে। সংশ্লিষ্ট কনডাকটর ভেবেছিলেন ৭টা ১১ মিনিটে ট্রেন ছাড়ার কথা। ভুল বুঝতে পারার পর তিনি প্ল্যাটফর্মে তাকান। কিন্তু সেখানে কেউ না থাকায় ট্রেনের দরজা আর খোলেননি এবং স্টেশন ত্যাগ করার সিদ্ধান্ত নেন।

বিবৃতিতে বলা হয়, 'যাত্রীদের এত বড় বিপদে ফেলে দিয়ে আমরা যে অপরাধ করেছি তা সত্যিই ক্ষমার অযোগ্য।' সূত্র: জাকার্তা পোস্ট

Post a Comment

Previous Post Next Post