চমক নিয়ে আসছেন কণ্ঠশিল্পী হাসান অভি



স্টাফ রিপোর্টারঃ তরুণ প্রজন্মের কণ্ঠশিল্পী হাসান অভি। পেশাগত পরিচয়ে তিনি একজন ব্যবসায়ী। তবে শখের বশে গান নিয়ে ব্যস্ত থাকতেও ভালোবাসেন। নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত থাকলেও ভাললাগা থেকে গান করে থাকেন তিনি। বেশ কিছুদিন বিরতির পর আবারও নতুন গান ও মিউজিক ভিডিওর কাজ নিয়ে ফিরছেন তিনি। এ ছাড়া আরও নতুন দুটি গানের কাজ নিয়ে ব্যস্ত তিনি।

নতুন গান প্রসঙ্গে হাসান অভি বলেন, গত বছর ‘ইচ্ছে করে’ শিরোনামে ঈগল মিউজিকের ব্যানার থেকে একটি গান প্রকাশিত হয়েছে। গানটিতে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত তারকা ন্যান্সি। গানটি শ্রোতা প্রিয় হয়ে উঠায় আমি আবার নতুন করে গান করার সাহস করেছি। শ্রোতারা আমায় ফেসবুকে, ফোনে যখন প্রশ্ন করে ভাই আপনার নতুন গান কবে আসছে। তখন আগ্রহ জাগে নতুন করে গান করার জন্য। তাদের এ ভালবাসা থেকে গানের সঙ্গে থাকব সারাজীবন। এবার যে গানটি করছি সেটা হলো ‘আকাশ পাঠালাম’ খুবই ভাল লাগার একটি গান। তাই এবারে গানটি আরও ভাল করার প্রত্যয় নিয়ে খুব গুরুত্বসহকারে কাজ করব। গীতিকার সোহাগ ওয়াজিউল্লাহ এবং কম্পোজার রোহান রাজ খুবই যত্ন সহকারে গানটির কাজ শেষ করেছেন, আর গানটির সুর আমি নিজেই করেছি। এখন শুধু আয়োজনটাই বাকি। আমিও সাধ্যমতো গাইতে চেষ্টা করেছি। এই গানটি নিয়েও আমি ব্যাপক আশাবাদী।

তিনি আরও বলেন, গানটির সুন্দর একটা মিউজিক ভিডিওর পরিকল্পনা চলছে। খুব শীঘ্রই এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে। এটা ছাড়াও আরেকটি গানের কাজ চলছে। যেটাকে নিয়ে পরিকল্পনা একটু অন্যরকম আমার। গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন। ‘আমায় তুমি নাও জড়িয়ে তোমার মনের সাথে, কুসুম কুসুম ভালবাসায় ভিজবো দিনে রাতে’। এমন কথার গানটিরও একটি ভিডিও তৈরির চিন্তা নিয়ে কাজ করছি। বাকিটা উপর আল্লাহর কাছে। দেখি তার ইচ্ছায় কতটুকু কি করতে পারি। সবার দোয়ায় গানে নিজের শক্ত অবস্থান গড়তে চাই। কোয়ালিটি পূর্ণ কাজ করব শ্রোতাদের জন্য।

Post a Comment

Previous Post Next Post