ক্রিকেট গ্যালারিতে নিয়মিত আনুশকা


স্পোর্টস ডেস্কঃ বিয়ের আগেও বিভিন্ন সময় ভারত ক্রিকেট দলের খেলা দেখতে যেতেন আনুশকা শার্মা। আর এর কারণ ছিলো বিরাট কোহলি। এখন পর্যন্ত এ নিয়ে কোনো সমালোচনা তৈরি না হলেও এবার ভারতীয় ভক্তরা খেপেছেন।

গ্যালারিতে আনুশকা শর্মা যেদিন থাকেন, সেদিনই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু হারবে এমন অভিযোগে আনুশকাকে মাঠে না আসার অনুরোধও জানিয়েছিল সমর্থকরা।

তবে সম্প্রতি আনুশকা আবারো আইপিএল খেলা দেখতে মাঠে আসেন। তবে এবার আর কিছু শুনতে হয়নি আনুশকাকে। কারণ, ম্যাচ চলাকালীন অন্য একটি ঘটনা সমর্থকদের ভুলিয়েই দিয়েছে আনুশকার বিরুদ্ধে সব অভিযোগ। আর তা হলো বিরাটের একটি ক্যাচ। যা দেখে অনেক ভক্ত উচ্ছ্বসিত হয়েছেন।

Post a Comment

Previous Post Next Post