অনলাইন ডেস্কঃ বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে অাড়াই কেজি ওজনের ২৩টি স্বর্ণের বার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার বিকালে এ চালানটি আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার ওমর ফারুক জানান, বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার হচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ২ কেজি ৬৮০ গ্রাম ওজনের ২৩টি স্বর্ণ অাটক করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের মূল্য এক কোটি টাকা। স্বর্ণগুলো বেনাপোল কাস্টম হাউসে জমা দেয়া হয়েছে।
