গোলাপগঞ্জ প্রতিনিধি: রণকেলী উওর এলাকার সামাজিক সংগঠন বন্ধুমহল সমাজকল্যাণ সংস্থার উদ্যেগে ফ্রি ব্লাড ক্যাম্প অনুস্টিত হয়েছে। গত ২৮ এপ্রিল শনিবার সকালে স্বপ্ন রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন এর সহযোগিতায় ব্লাড ক্যাম্প পরিচালিত হয়। উক্ত ব্লাড ক্যাম্পের উদ্বােধনী অনুস্টানে মোতাহের হুসেন সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এস.হাসান রুকন, দিদারুল আলম দিদার, বাংলাদেশ শিক্ষক সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি জামাল হোসাইন, রণকেলী ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম, সমাজকর্মী মোঃ আব্দুস শহিদ, সহকারী শিক্ষক রায়হান আহমদ, স্বপ্ন রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি আরাফাত হোসেন রাহেল, বাংলাভিউ একাত্তর এর প্রতিনিধি জয় রায় হিমেল , সাংবাদিক ছাদিকুর রহমান।
এছাড়া অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বন্ধুমহল সমাজকল্যাণ সংস্থার সভাপতি মৃদুল আহমদ আকাশ, সহ-সভাপতি হাসান মোহাম্মদ আফজল, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, জামরুল ইসলাম, সালমান আহমদ, বাপ্পি আহমদ, স্বপন আহমদ, রেজান আহমদ, ফরহাদ আহমদ, নাহিদ আহমদ, রাহিম আহমদ, জনি আহমদ প্রমুখ।
