ফ্রান্সের ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা


স্পোর্টস ডেস্কঃ রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স। কোচ দিদিয়ে দেশমের ২৩ সদস্যের চূড়ান্ত দলে রয়েছে চমকে ভরপুর।

দিদিয়ে দেশমের দলে নেই লেসান্দ্রে লাকাজেত ও অ্যান্থনি মার্শিয়াল। এ ছাড়া স্কোয়াডে স্থান পাননি কিংসলে কোমান, আদ্রিয়ান রাবিও ও দিমিত্রি পায়েত। দলে আছেন আতোইন গ্রিজমান, কিলিয়ান এমবাপ্পে ও পল পগবার মতো তারকারা।

আগামী ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম মাঠে নামবে ফ্রান্স। ‘সি’ গ্রুপে তাদের ওপর দুই প্রতিপক্ষ পেরু ও ডেনমার্ক।

ফ্রান্সের ২৩ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক : আল ফোন্সো আরিওলা, হুগো লরিস ও স্টিভ মান্দানা।

ডিফেন্ডার : লুকাস হার্নান্দেজ, প্রেস কিমপেম্বে, বেনজামিন পাভার্দ, আদিল রামি, জিবরিল সিদিবে, স্যামুয়েল উমতিতি ও রাফায়েল ভারানে।

মিডফিল্ডার : এনগোলা কান্তে, মাতুইদি, স্টিভেন এনজনজি, পল পগবাও করেন্তিনোতলিসো।

ফরোয়ার্ড : আঁতোয়া গ্রিজমান, উসমানে ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ে জিরু, ফ্লোরিয়ান থোভানওনাবিল ফেকির।

কোচ : দিদিয়ের দেশম।

Post a Comment

Previous Post Next Post