স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজার হিঙ্গাজিয়া উচ্চ বিদ্যালয়ে শনিবার সকালে সন্ত্রাসীদের হাতে প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান লাঞ্চিত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, প্রতিদিনের মত সকালে প্রধান শিক্ষক আতাউর রহমান বিদ্যালয় আসলে হঠাৎ এক দল সন্ত্রাসী এসে তার উপর আক্রমন করে এবং বিদ্যালয়ের প্রধান গেইটে তালা মারে পরে গ্রামবাসীরা আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
প্রধান শিক্ষক লাঞ্চিত হওয়ার পর থেকে উত্তাল বিদ্যালয়ের শিক্ষার্থীরা, থমথমে পরিবেশ বিরাজ করছে বিদ্যালয়ে।
ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুর রহমান জানান, ছাত্র-ছাত্রীরা কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত আবেদন করেছে, আমরা ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যরা বসে পরবর্তিতে সিদ্ধান্ত নেবো।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি পর্দক্ষেপ নেয়া হবে।

