অনলাইন ডেস্কঃ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারাদেশের চলমান গণপদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
রোববার বেলা ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই পদযাত্রাটি শুরু হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনের রাস্তা দিয়ে বের হয়ে রাজু স্মৃতি ভাস্কর্য হয়ে নীলক্ষেত ও কাঁটাবন ঘুরে শাহবাগের মোড়ে এসে অবস্থান নেন তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের দাবি, বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কার করে কমাতে হবে। এই চাকরিতে কোটা সব মিলিয়ে ১০ শতাংশে নামিয়ে আনতে হবে।
বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৫৫ শতাংশ বিভিন্ন ধরনের অগ্রাধিকার কোটা রয়েছে। আর বাকি ৪৫ শতাংশ নিয়োগ হয় মেধা কোটায়।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা।
