অনলাইন ডেস্কঃ ঝালকাঠি সদর উপজেলার ৭নং পোনাবালিয়া ইউনিয়নের খুলনা গ্রামে দুলাল দেবনাথের কন্যা সাগরিকা দেবনাথ (১৮) নামের এক তরুণীর বজ্রপাতে মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে সাগরিকা নিজ বসত ঘরের পিছনে তার মাকে ডাকতে যায়। এসময় হঠাৎ বজ্রপাত হলে সাগরিকার গায়ে লাগলে তাৎক্ষণিক তার মুত্যু হয়।
