মিরপুরে বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু


অনলাইন ডেস্কঃ রাজধানীর মিরপুর ১২ নম্বর সেকশনে পানির ট্যাংক বিস্ফোরণে দগ্ধ শিশু (০৩) রুহির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর ছয়তলা ওই ভবনের নিচতলায় পানির ট্যাংক বিস্ফোরণে রুহির শরীরের ৯০ শতাংশ পুড়ে যায়।

এ ছাড়া অন্য দগ্ধরা হলেন- বাড়িওয়ালা ইয়াকুব আলী (৭০), তার স্ত্রী হাসিন আরা খানম (৬০), ভাড়াটে ইয়াসমিন (২৭) ও শ্রমিক হাসান (৩২)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক এনায়েত কবির জানান, দগ্ধরা আশঙ্কাজনক। শ্বাসনালি পুড়ে গেছে। ইয়াকুবের ২৫ শতাংশ, হাসিন আরা খানমের ৯৫ শতাংশ, ইয়াসমিনের ৪১ শতাংশ ও হাসানের ৮৫ শতাংশ পুড়ে গেছে।

Post a Comment

Previous Post Next Post