আজ প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও যাচ্ছেন



অনলাইন ডেস্কঃ প্রায় ১৭ বছর পর উত্তরের জেলা ঠাকুরগাঁও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে আশায় বুক বেঁধেছেন জনগণ। এদিন জেলার উন্নয়ন সম্ভাবনার দ্বার খুলবে বলে প্রত্যাশা তাদের।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সাড়ে ১১টায় বর্ডার গার্ড বাংলাদেশ ঠাকুরগাঁও সেক্টর হেডকোয়ার্টার মাঠে হেলিকপ্টারে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি স্থানীয় সার্কিট হাউসে কিছু সময় অতিবাহিত করবেন।

এরপর দুপুর ১২টায় জেলা প্রশাসন ও জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী ৩৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৩৩টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভায় ভাষণ শেষে বিকাল সাড়ে ৪টায় তিনি ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী।

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, নিরাপত্তা দিতে আমরা বিভিন্নভাবে প্রস্তুত আছি। সাদা পোশাকের সদস্যরাও সক্রিয় থাকবেন।

উল্লেখ্য, ২০০১ সালের ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দিতে ঠাকুরগাঁও গিয়েছিলেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

Post a Comment

Previous Post Next Post