ব্রাহ্মনবাজার ওয়ার্ড উপ-নির্বাচন নিয়ে চলছে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই


মঈনুর রহমান সাহান: কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘোষিত ২৯মার্চ উপ-নির্বাচন জমে উঠেছে। চলছে হাড্ডা-হাড্ডি লড়াই, আর সকল প্রার্থীদের প্রচারণা তুঙ্গে। নির্বাচন কমিশনের ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে ৮জন প্রার্থী।

প্রতিদ্বন্দিতা করছেন তালা প্রতিক নিয়ে সামছুল হক, টিউবওয়েল প্রতিক নিয়ে আছকির মিয়া,আপেল প্রতিক নিয়ে রুপক বৈদ্য, ব্যাট প্রতিক নিয়ে আব্দুল সালাম বাচ্চু,মোরুগ প্রতিক নিয়ে শামীম আহমদ,ভেনগাড়ি প্রতিক নিয়ে ছানার মিয়া,ফ্যান প্রতিক নিয়ে শফিকুর রহমান, বল প্রতিক নিয়ে মকবুল আলী।

শেষ বারের মত প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাচ্ছেন। সকল প্রার্থী জয়ী হবার আশাবাদ নিয়ে হাট-বাজার, দোকানপাট ও মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা এবং গণসংযোগ চালিয়ে সাধারণ ভোটারদের মনের মাঝে স্থান করে নিয়ে জয়ী হবার শতভাগ আশা প্রকাশ করছেন।

অপর দিকে নির্বাচনের ব্যালট পেপার, ব্যালট বাক্স, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট ও নিরাপত্তাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে উপজেলা নির্বাচন অফিস সুত্র জানিয়েছে।

ব্রাহ্মনবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোঃ মমদুদ হোসেন জানান,  শান্তি পুর্ণভাবে নির্বাচন অনুষ্টিত হবে,সাবেক মেম্বার মৃত মাসুক মিয়া মারা যাওয়ার পর থেকে ব্রাহ্মনবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পদ ফাকা ছিল। বর্তমানে এ ওয়ার্ডে প্রায় ৪হাজার ভোটার রয়েছে।

Post a Comment

Previous Post Next Post