অনলাইন ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। সাইবেরিয়া শহরের শপিং মলে রবিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৪ জনের প্রাণহানির ঘটনায় মঙ্গলবার তারা পুতিনের পদত্যাগ চান।
তবে ভ্লাদিমির পুতিন বলেছেন, অগ্নিকাণ্ডের ওই ঘটনায় স্থানীয় কর্মকর্তাদের অবহেলা দায়ী। সেটাকে গুরুতর অপরাধ হিসেবেও উল্লেখ করেন তিনি।
ইতোমধ্যেই অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন তিনি। জানা গেছে ৮৫ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের অধিকাংশই শিশু।
এদিকে তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ফায়ার অ্যালার্ম বন্ধ ছিল অগ্নিকাণ্ডের সময়। ভবনের ভেতর থেকে বের হওয়ার দরজাও খোলা ছিল না।
