স্টাফ রিপোর্টারঃ পরাধীনতার শৃংখল ভেঙে সত্যিকারের মাথা উঁচু করে দাঁড়ানোর দৃপ্ত শপথ নিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করলো কুলাউড়ার অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথমেই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থীরা 'স্বাধীনতা' নামক দেয়াল পত্রিকা প্রকাশ করে। ২৬শে মার্চ সোমবার দিনভর খেলাধুলা, গান, বিপ্লবী কবিতা আবৃত্তিসহ ভিন্নধর্মী সৃজনশীল প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
কবি, সাংবাদিক ও শিক্ষক সঞ্জয় দেবনাথের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করে ৭ম শ্রেণির শিক্ষার্থী তানভীর হোসেন ও গীতা পাঠ করে শ্রেয়া অলমিক। শুভেচ্ছা বক্তব্য রাখে বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী শেখ সামিহা ইয়াসমিন। পুরস্কার বিতরণী সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী, সমাজসেবক আব্দুর রাজ্জাক, প্রাক্তন শিক্ষক ও ফ্রান্স প্রবাসী পারভেজ রশীদ খান, সাবেক ছাত্রনেতা তৈমুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল আজিজ, শিক্ষক জয়রাজ উল্লা। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণীভূষণ চন্দ, নূর ইসলাম, শফিকুল ইসলাম, নীলিমা রানী বৈদ্য, নিলুফা আক্তার, মনিরুল ইসলাম, মীরা শর্মা, দপ্তরি অজয় মালাকার প্রমুখ।
