স্টাফ রিপোর্টারঃ ইনষ্টিটিউট অব আইসিটি এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ শিক্ষা প্রতিষ্ঠান হেক্সাস এর কুলাউড়া শাখার শুভ উদ্বোধন এবং ওরিয়েন্টেশন ক্লাস গত ২৬ মার্চ সোমবার দূপুর ১২.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। উত্তরবাজারস্থ উপজেলা রোডে হেক্সাস কুলাউড়ার নিজস্ব ক্যাম্পাসে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কথা সাহিত্যিক শহীদুল ইসলাম তনয়ের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম কামরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধূরী মোঃ গোলাম রাব্বী। এছাড়াও সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) সাদিউল রহিম জাদিদ, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল, হেক্সাস এডুকেশন বোর্ড (সিলেট) এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল কাদির সুমন, হেক্সাস এডুকেশন বোর্ডের ডিরেক্টর শাহিবুল আলম রেজা ও সুলতান আহমদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত পর্ব শেষে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হেক্সাস এডুকেশন বোর্ড কুলাউড়া শাখার ডিরেক্টরবৃন্দ ডাঃ হেমন্ত চন্দ্র পাল ও শরীফ আহমদ। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন কুলাউড়া ডিগ্রি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক খালেদুজ্জামান চৌধুরী ও হেক্সাস এডুকেশন বোর্ড কুলাউড়া শাখার শিক্ষক মোঃ আব্দুর রহিম। ১ম পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দরা ফিতা কেটে হেক্সাস এডুকেশন বোর্ড কুলাউড়া শাখার শুভ উদ্বোধন ঘোষনা করেন। পরিশেষে আপ্যায়ন পর্ব শেষে অনুষ্ঠিত হয় হেক্সাস এডুকেশন বোর্ড কুলাউড়া শাখার শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
