আমরাই তরুন স্পোর্টিং ক্লাবের উদ্যেগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত



স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমরাই তরুন স্পোর্টিং ক্লাবের উদ্যেগে তৃতীয়বারের মতো বয়োজ্যেষ্ঠদের নিয়ে এক প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করে আল-হেরা বনগাঁও-(১) জামে মসজিদ সংলগ্ন মাঠে। বিনোদনধর্মী এই ম্যাচে অংশ নেয় আমরাই তরুণ রক্তদান ফাউন্ডেশন এবং আমরাই তরুণ সমবায় সমিতি। ২৬ শে মার্চের অপরাহ্নে সকল শ্রেণীর ব্যাপক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়। চরম উত্তেজনার এই ম্যাচে রক্তদান ফাউন্ডেশনের কাছে মাত্র ৯ রানে হেরে রানার্স আপ হয় সমবায় সমিতি।



ম্যাচ সেরা হন রানার্স-আপ দলের শ্যামল রিকমন এবং ম্যাচ পরিচালনা করেন বখতিয়ার লিমন এবং পংকজ পাল। পরে আমরাই তরুণ সমবায় সমিতির সভাপতি বখতিয়ার লিমনের সভাপতিত্বে ও অর্থ-সম্পাদক মেহেদী হাসানের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা প্রদান করেন শাহ্‌ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষক বাবু প্রণয় কুমার পাল। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউ পি সদস্য নাদিম মাহমুদ রাজু, অনলাইন পোর্টাল প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, উপজেলা তাতীঁলীগের যুগ্ম-আহবায়ক এম এ গাফফার তোহা, প্রবাসী ফাউন্ডেশ বনগাঁও-(১)- এর প্রতিষ্ঠাতা সৌদিআরব প্রবাসী হেলাল আহমেদ,  ক্লাব সহ-সভাপতি শাহাদত শিমুল, পংকজ পাল, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক জেবলু আহমেদ, প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম মহিন, সহ-প্রচার সম্পাদক সাহিদ আহমেদ। এছাড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন প্রবীণ সমাজসেবক আব্দুর রহমান, উস্তার আলী, রেণু মিয়া প্রমুখ ।

Post a Comment

Previous Post Next Post