ডোমারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

 

মহিনুল ইসলাম সুজন: নীলফামারীর ডোমারে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধনিতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। ২৬ মার্চ সোমবার সকাল ৮টায় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে হৃদয়ে স্বাধীনতা স্মৃতি স্তম্ভে পুস্প মাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়।
প্রথমে উপজেলা প্রসাশনের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, নির্বাহী অফিসার উম্মে ফাতিমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরনবী, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন, পৌরসভার পক্ষে মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, পুলিশ প্রশাসনের থানা অফিসার ইনচার্জ মোকছেদ আলী, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ওসি (তদন্ত) ইব্রাহিম খলিল, উপজেলা নির্বাচন অফিসার আতাউল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, জাতীয় পার্টি’র নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সভাপতি/সম্পাদক শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে পুলিশ, আনসার, স্কাউট সদস্যদের কুছকাওয়াজ, ডিসপ্লে ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

Post a Comment

Previous Post Next Post