কমলগঞ্জ পতনঊষার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন



হিফজুর রহমান তুহিনঃ মৌলভীবাজরের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের ঐতিহ্যবাহী আলোকিত বিদ্যাপীঠ পতনঊষার উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা ম্যানেজিং কমিটির নির্বাচন-১৮ সুষ্টু ভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪-মার্চ) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা শান্তিপূর্ণ ভাবে টানা ভোট গ্রহন চলে সন্ধা ৬ টার দিকে ফলাফল প্রকাশিত হয়। এ সময় অভিবাবকরা সু-শৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোটার ছিলো ১১২৮ জন। এরমধ্যে ৯৫০জন ভোটার তাদের ভোটাধিকার প্রধান করেন।

যারা অভিভাবক পদে বিজয়ী হলেন- মো: আতিকুর রহমান চৌধুরী কামরান ৪৭৮ ভোট পেয়ে ১ম স্থান অধিকার করেন। মো: আনোয়ার খান ৪৩৩ ভোটে দ্বিতীয় স্থান অধিকার করেন। মো: হেলাল খান ৩৭০ ভোটে তৃতীয় স্থান অধিকার করেন। মোঃ আব্বাস আলী রাজা ৩৪৭ ভোটে ৪র্থ স্থান অধিকার করেন।

এ ছাড়া মহিলা সংরক্ষিত আসনে মোছাঃ শেফা বেগম ৪০৬ ভোট পেয়ে জয় লাভ করেন। 

নির্বাচনে অভিভাবক (পুরুষ) পদে মোট ৮ জন, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ২জন, প্রার্থী অংশ গ্রহণ করেন। পতনউষার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ আহমদ সাংবাদিকদের বলেন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এসময় নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্বে ছিলেন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন।নিরাপ্তার জন্য আইন শৃংখলা বাহিনীর জোরদার ছিল। নির্বাচনে বিজয়ী প্রার্থীরা নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোস প্রকাশ করেন সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে বলেন, আগামীতে স্কুলটির সার্বিক উন্নয়নে তারা সাধ্যানুযায়ী কাজ করে যাবেন।

Post a Comment

Previous Post Next Post