শেখ রাসেল স্পোটিং ক্লাবের ৫ তম ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন



স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া'র টিলাগাঁও ইউনিয়নের উত্তর বিজলী শেখ রাসেল স্পোটিং ক্লাবের ৫ তম কাপ এন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের সফল সমাপ্তি হয়েছে।

রোববার ২৫ মার্চ বিকালে উত্তর বিজলী সংলগ্ন খেলার মাঠে ফাইনাল খেলা ও সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফাইনালে সালাউদ্দিন একাদশ, রবিবাজার ও রাজনগর একাদশ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত ১০ ওভারে ১৪০ রান সংগ্রহ করে সালাউদ্দিন একাদশ। জবাবে ১০ ওভারে ৮২ রান সংগ্রহ করে রাজনগর একাদশ। ফলে ৫৯ রানের জয় পায় সালাউদ্দিন একাদশ।

পুরস্কার বিতরণী ও সমাপনী আলোচনা সভায় ক্লাবের সভাপতি রাহেল আহমেদ'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ শাহজান'র পরিচালনায় প্রধান অতিথি'র বক্তব্য দেন টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক, বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সাধারন সম্পাদক আহবাব হোসেন রাসেল, কুলাউড়া সাংবাদিক সমিতি'র সহ সাধারণ সম্পাদক সৈয়দ আশফাক তানবীর প্রমুখ।

আলোচনা সভা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। 

Post a Comment

Previous Post Next Post