তাজমহলে পর্যটকদের জন্য সময় বেঁধে দেয়া হচ্ছে



অনলাইন ডেস্কঃ ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল প্রদর্শনে পর্যটকদের জন্য সময় বেঁধে দেয়া হচ্ছে। তিন ঘণ্টার বেশি কোনো পর্যটক তাজমহলের ভেতরে থাকতে পারবেন না।

নিয়মটি চালু হবে ১ এপ্রিল থেকেই। আগ্রার আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (এএসআই) সুপারিনটেনডিং আর্কিওলজিস্ট ভুবন বিক্রম সিং বলেন, পর্যটকদের প্রবেশ টিকিটেই সময়ের উল্লেখ থাকবে। সেই নির্ধারিত সময়ের মধ্যে তাদেরকে তাজমহল চত্বর থেকে বেরিয়ে আসতে হবে।

যদি কেউ তিন ঘণ্টার বেশি সময় থাকতে চায় তাহলে তাকে অতিরিক্ত রুপি গুনতে হবে। এ স্মৃতিসৌধ বন্ধ হওয়ার সময়ের কোনো হেরফের হবে না। তাজমহল পরিদর্শনের জন্য এখন ভারতীয়দের ৪০ রুপি এবং বিদেশি নাগরিকদের ১ হাজার রুপির টিকিট কাটতে হয়। হিন্দুস্থান টাইমস।

Post a Comment

Previous Post Next Post