স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল ২৬ মার্চ সোমবার কুলাউড়া ক্রিকেট একাডেমি পরিদর্শনে আসেন। এসময় মোঃ আশরাফুল একাডেমির শিক্ষার্থীদের সাথে কিছুটা সময় ব্যায় করেন এবং ক্রিকেটীয় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন।
মোঃ আশরাফুল একাডেমির মাঠে উপস্থিত হলে তাকে স্বাগত জানান কুলাউড়া ক্রিকেট একাডেমির চেয়ারম্যান ও কুলাউড়া ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফি আহমদ তানিম, পরিচালক জালাল অহমেদ, কাওসার আহমদ বাবলু এবং আশরাফুর রহমান শাওন ছাড়াও ক্রিকেট একাডেমির সকল প্রশিক্ষনার্থীবৃন্দ ।


